Advertise with us

কঠিন সময় পেরিয়ে শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কঠিন সময় পেরিয়ে শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার, একাধিক অস্ত্রোপচার ও কেমোথেরাপির মতো কঠিন সময় পেরিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।

শনিবার দীর্ঘ বিরতির পর ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া। সেখানে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন। তবে অস্ত্রোপচারের পর তার ওজন বেড়েছে বলেও জানান অভিনেত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাকে।

অসুস্থতার কারণে দীর্ঘ সময় ঠিকমতো কথা বলতেও পারেননি তানিয়া। পরে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান অভিনেত্রী।

চিকিৎসার পাশাপাশি এবার অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন তানিয়া। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’

দীর্ঘ অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে থাকলেও দর্শকদের ভালোবাসা তাকে আবার কাজে ফেরার সাহস জোগাচ্ছে বলে জানান তানিয়া।

তিনি বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’

চিকিৎসকের পরামর্শ মেনেই বর্তমানে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। বেশির ভাগ সময় পোষা বিড়ালগুলোর সঙ্গে কাটে তার। বাইরে কোথাও গেলেও সঙ্গী হয় তারা। দীর্ঘ চিকিৎসার সময়ে পোষা প্রাণিগুলো তাকে মানসিকভাবে ভালো থাকতে সহায়তা করেছে বলেও জানান তিনি।

কঠিন সময়ে পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। তার জন্য নিয়মিত দোয়া করা এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা দর্শকদের ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে।

ফেসবুক লাইভের শেষ দিকে ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত