সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ অভিনেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ অভিনেতার মৃত্যু

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। মাত্র ৪৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

ক্যালিফোর্নিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে শনাক্ত হয়েছেন গাই কাপুলনিক।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি হেস্পেরিয়ায় একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। এলাকাটি লেক অ্যারোহেডের উত্তরে অবস্থিত।

দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় ৩৩ বছর বয়সী টেইলর লাস্কা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া পোস্ট জানিয়েছে, গাই কাপুলনিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতেও কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমটির দাবি, তিনি দেশটির অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন।

লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন কাপুলনিক। অভিনয়ের পাশাপাশি তিনি ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।

‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত