Advertise with us

‘ভিনি জুনিয়র আইন’ বাদ লা লিগায়, সময়ক্ষেপণ ঠেকাতে থাকছে নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ভিনি জুনিয়র আইন’ বাদ লা লিগায়, সময়ক্ষেপণ ঠেকাতে থাকছে নতুন নিয়ম

২০২৬-২৭ মৌসুমে বর্ণবাদ রোধে চালু করা ‘ভিনি জুনিয়র আইন’ প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ লা লিগা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য গালমন্দ বা বর্ণবাদী মন্তব্য আড়াল করতে কোনো খেলোয়াড় মুখে হাত দিয়ে কথা বললে তাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগটির রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ)।

সংস্থাটি জানিয়েছে, ‘আমাদের কাছে কাউকে মুখ ঢাকা অবস্থায় কথা বলার জন্য সরাসরি লাল কার্ড দেখানোটা সংগত মনে হয় না। কারণ তারা ঠিক কী বলছে তা আমাদের নিশ্চিতভাবে জানা নেই, ফলে এমন শাস্তি অতিরিক্ত ও অন্যায় বলে মনে হয়।’

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ‘ভিনি জুনিয়র আইন’ প্রয়োগ করা বা না করার বিষয়টি প্রতিটি লিগ বা প্রতিযোগিতার নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে। যেমন—ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে চলতি টুর্নামেন্টের ২৩তম রাউন্ড থেকে নিয়মটি কার্যকর করা হচ্ছে।

গত মৌসুমে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনার রেশ ধরেই ‘ভিনি জুনিয়র আইন’ চালু করা হয়। ২০২৬ বিশ্বকাপেও মুখে হাত ঢেকে কথা বলায় লাল কার্ড দেখতে হয়েছিল প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরনকে।

তবে ম্যাচ চলাকালীন বল মাঠে সক্রিয় থাকার সময় বাড়াতে ২০২৬ বিশ্বকাপে দেখা যাওয়া কয়েকটি নতুন নিয়ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।

বদলির ক্ষেত্রে সময়ক্ষেপণ:
বদলি হতে যাওয়া কোনো খেলোয়াড় মাঠ ছাড়তে ১০ সেকেন্ডের বেশি সময় নিলে তার বদলি হিসেবে নামা খেলোয়াড়কে মাঠে প্রবেশের আগে অন্তত এক মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে।

মাঠে পড়ে থাকা ও সময় নষ্ট করা:
কোনো খেলোয়াড় মাঠে পড়ে যাওয়ার পর রেফারির মনে হলে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময় নষ্ট করছেন, তাহলে তাকে মাঠ ছেড়ে সাইডলাইনে গিয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকতে হবে।

গোলকিপারের ক্ষেত্রে নিয়ম:
গোলকিপার মাঠে পড়ে সময় নষ্ট করলে কোচের ইচ্ছামতো দলের অন্য যেকোনো একজন খেলোয়াড়কে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত