সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইউরোপে অস্ত্র-গোলাবারুদ রপ্তানিতে ভারতের বড় উল্লম্ফন, আয় ৮৭ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউরোপে অস্ত্র-গোলাবারুদ রপ্তানিতে ভারতের বড় উল্লম্ফন, আয় ৮৭ কোটি ডলার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপের অস্ত্রবাজারে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত চার বছরে ইউরোপের বিভিন্ন দেশে ৮৭ কোটি ২০ লাখ ডলারের অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানি করেছে দেশটি। অথচ যুদ্ধের আগের চার বছরে এ রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৪ কোটি ৯২ লাখ ডলার।

ইউরোপের দেশগুলোর সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের চাহিদা বৃদ্ধি ভারতের প্রতিরক্ষা রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর নিজেদের সামরিক মজুত শক্তিশালী করার পাশাপাশি ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ বাড়িয়েছে ইউরোপীয় দেশগুলো।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্লুমবার্গের প্রকাশিত বাণিজ্যসংক্রান্ত তথ্যের বরাতে ডিফেন্স নিউজ এ পরিসংখ্যান তুলে ধরেছে।

ইউরোপের ১৩ দেশে বড় সরবরাহকারী ভারত

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মধ্য ও পূর্ব ইউরোপের ১৩টি দেশে গোলাবারুদ ও সংশ্লিষ্ট পণ্য সরবরাহের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার পরই ভারতের অবস্থান। এতে ইউরোপের প্রতিরক্ষা বাজারে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি স্পষ্ট হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউরোপের দেশগুলো সামরিক প্রস্তুতি জোরদার করে। ফলে কামানের গোলাসহ বিভিন্ন ধরনের গোলাবারুদের চাহিদা বেড়ে যায়। একই সঙ্গে নিজেদের সামরিক মজুত পুনর্গঠন এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তাও বাড়ে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের ‘রিআর্ম ইউরোপ’ উদ্যোগ প্রতিরক্ষা খাতে ব্যয় ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাকে আরও গতিশীল করেছে। এই পরিস্থিতিতে ভারতের সরকারি ও বেসরকারি প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ইউরোপের বাজারে নতুন রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।

প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের রেকর্ড

ভারতের সামগ্রিক প্রতিরক্ষা রপ্তানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। দেশটির প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা পণ্য রপ্তানি বেড়ে রেকর্ড ৩৮ হাজার ৪২৪ কোটি রুপিতে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ২৩ হাজার ৬২২ কোটি রুপি।

বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করছে ভারত। দেশটির নিজস্ব উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতার সংখ্যা বাড়ার ফলে এ খাতের সম্প্রসারণ ঘটছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপে সামরিক সরঞ্জামের চাহিদা বৃদ্ধি ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় রপ্তানি সম্ভাবনা তৈরি করেছে। তবে এ বাজারে দীর্ঘমেয়াদে নিজেদের অবস্থান ধরে রাখতে উৎপাদন সক্ষমতা বাড়ানো, সময়মতো পণ্য সরবরাহ এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষমতা বজায় রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত