সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হরমুজ প্রণালি বন্ধ, ৬০ কোটি ডলার ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালি বন্ধ, ৬০ কোটি ডলার ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রায় ৬০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে জার্মানির শীর্ষস্থানীয় কনটেইনার শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ ডলারে। গত বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩০ কোটি ৬০ লাখ ডলার।

হ্যাপাগ-লয়েড জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি, বিমা, গুদামজাতকরণ, বিকল্প রুট ব্যবহার ও অভ্যন্তরীণ পরিবহন খাতে অতিরিক্ত ব্যয় বেড়েছে। এতে কোম্পানিটির লাইনার শিপিং বিভাগের পরিচালন মুনাফা ১৬ কোটি ৭০ লাখ ডলার থেকে কমে ১৫ কোটি ৩০ লাখ ডলারে নেমে এসেছে।

তবে এশিয়া থেকে শক্তিশালী রপ্তানি এবং যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা বাড়ায় সংকটের আর্থিক প্রভাব কিছুটা সামাল দিতে পেরেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত