সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা যেত, তাহলে আমরাই সবার আগে লংমার্চের আয়োজন করতাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর সরকার গঠনের ১০ থেকে ১২ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেল ও গ্যাস সরবরাহে বাধা সৃষ্টি হয়। বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে এই পরিস্থিতির মধ্যে দেশে থাকা দুটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল)-এর একটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যমান সংকটের সঙ্গে আরও একটি বাড়তি বিপদ যুক্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, এসব কারণেই বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত