সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

রাগে ফেটে পড়লেন নেইমার, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাগে ফেটে পড়লেন নেইমার, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’

সমালোচনা আর বিতর্ক নেইমারের পিছু ছাড়ছে না। অনুশীলন ছেড়ে পোকার টুর্নামেন্টে খেলতে যাওয়ার কারণে সমালোচিত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। শাপোকোয়েন্সের বিপক্ষে এই সান্তোস ফরোয়ার্ড দুই গোল করে মাঠেই সমালোচকদের জবাব দিয়েছেন তাঁস-বাটার মতো উদযাপন করে। কিন্তু এই ম্যাচেও ড্রেসিংরুমে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের হাফটাইমে ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের তিরস্কার করেছেন নেইমার। তাদের এই দাবিকে ‘বিদ্বেষপূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, তিনি কোনো এক বা দুজন খেলোয়াড় নয়, পুরো দলকে উদ্দেশ্য করে তিরস্কার করেছেন।

ব্রাজিলিয়ান সংবাদপত্র ‘গ্লোবো এস্পোর্তে’-র প্রতিবেদন অনুযায়ী, হাফটাইমে নেইমার তার চেয়ে ছোট দুই সতীর্থের ওপর ক্ষোভ ঝরান। তার বিরুদ্ধে অভিযোগ তিনি গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে ‘বোকা’ বলেছেন। পরের মৌসুম থেকে ব্রাজিলিয়ান লিগ টেবিলের নিচে থাকা শাপেকোয়েন্সের হয়ে খেলতে বলেন তাকে।

নেইমারের রোষের মুখে পড়েছেন জোয়াও আনানিয়াস। ৬২তম মিনিটে আত্মঘাতী গোল করা এই মিডফিল্ডারের কৌশলগত সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার এমন আচরণ খেলোয়াড়, কোচিং স্টাফ ও পরিচালক বোর্ডের সদস্যদের অসন্তুষ্ট করেছে।

এসব অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেননি নেইমার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ দিয়ে বলেছেন, ‘ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের আমি তিরস্কার করেছি, আমাকে নিয়ে এমন একটা গুঞ্জন আমার কানে এসেছে। এটা একদম সত্যি নয়। যারা এসব পোস্ট করেছেন আমি তাদের না করতে বলবো, মিথ্যা বলবেন না।’

এরপর তার কণ্ঠ আরও কঠিন হয়ে গেল, ‘ড্রেসিংরুমে আপনি যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। এটা ছিল দলকে তিরস্কার। আমি কথা বলেছিলাম, লুকাস, আরাও, গাবি ও ব্রাজাও কথা বলেছে, সবাই। অবশ্যই তিরস্কার করা হয়েছে, কারণ আমরা প্রতিযোগী যারা জিততে চায়। কিন্তু কোনো তরুণ খেলোয়াড়কে তিরস্কার করা হয়নি।’

এসব মিথ্যাচারে রাগে ফেটে পড়লেন নেইমার, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে। এখন থেকে আমি ইন্টারনেটে আপনাদের ছড়ানো এসব মিথ্যা মেনে নেব না। ড্রেসিংরুমে তিরস্কার, যেই করুক না কেন, এটা স্বাভাবিক। যারা এসব বিদ্বেষপূর্ণ ও মিথ্যা প্রতিবেদন ছড়ায়, তারা কিছুই বোঝে না। তারা জানে না ফুটবল কী এবং কখনো একটি দলের অংশ ছিল না।’

মাঠের মধ্যেই নেইমারের নাটকীয় কিছু মুহূর্ত শিরোনামে এসেছে। ৩৬তম মিনিটে গোল করে পোকার খেলার ভঙ্গি করে কর্নার ফ্ল্যাগের কাছে যান। তারপর কর্নার ফ্ল্যাগ তুলে গলফ ক্লাবে খেলার মতো নাড়ান। মূলত সমালোচকদের উদ্দেশ্যেই তার এমন উদযাপন। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষ দুই খেলোয়াড়কে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন তিনি। তাতে করে পরের ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।

 

বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত