সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মেসির সমালোচকদের একহাত নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসির সমালোচকদের একহাত নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে জাদুকরী ফর্মে ছিলেন লিওনেল মেসি। তবে ২০২২ আসরে শিরোপা উৎসব করা এই আর্জেন্টাইন মহাতারকাকে এবার রানার্সআপ হয়েই থামতে হলো। ফাইনালে স্পেনের বিপক্ষে মেসি ও আর্জেন্টাইন দলের নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। তবে মেসির দিকে আঙুল তোলার বিষয়টি মোটেও মানতে পারছেন না ভারতীয় ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলি।

তার মতে, মেটলাইফ স্টেডিয়ামে কঠিন একটি রাত কাটালেও একটি ম্যাচ দিয়েই মেসিকে প্রশ্নবিদ্ধ করা যায় না। একইসঙ্গে তিনি আর্জেন্টাইন মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে মূল্যায়নের ক্ষেত্রেও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। আসরজুড়ে সর্বোচ্চ গোলে গোল্ডেন বুটের দৌড়ে থাকা ইন্টার মায়ামি তারকা বিশ্বকাপ ফাইনালে অনেকটাই নিষ্প্রভ ছিলেন। শৃঙ্খলাবদ্ধ স্প্যানিশ রক্ষণ আর্জেন্টিনার সৃজনশীল আক্রমণকে কার্যকরভাবে আটকে রাখে। যে কারণে ৩৯ বছর বয়সী মেসির বড় মঞ্চে প্রভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেসির সমালোচকদের একহাত নিয়ে গাঙ্গুলি বলেন, ‘লিওনেল মেসির লিগ্যাসি কখনোই একটি ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত নয়। আমাদের মনে রাখতে হবে, সেও একজন মানুষ। প্রতিদিন কেউ একই মানের পারফরম্যান্স করতে পারে না। খারাপ দিন আসবেই। একটি ফাইনাল বা একটি পারফরম্যান্স দিয়ে তার পুরো ক্যারিয়ারের মূল্যায়ন করা একেবারেই অন্যায়।’

বিশ্বকাপের ফাইনাল ছিল আর্জেন্টিনার জন্য কৌশলগতভাবে বেশ কঠিন। তরুণ ও প্রাণবন্ত স্পেনের বিপক্ষে নিজেদের স্বাভাবিক আধিপত্য দেখাতে পারেনি আলবিসেলেস্তেরা। গত এক দশকে নানা সাফল্যের মাধ্যমে আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে দারুণ এক বন্ধন গড়ে তোলা মেসিকে নিউজার্সির এই ম্যাচে অনেকটাই বিচ্ছিন্ন দেখায়। অন্যদিকে, তার সতীর্থরা শারীরিক ফুটবলের ওপর বেশি নির্ভর করলেও সেটি শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনে।

 

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কৌশলগত পরিকল্পনারও প্রশংসা করেছেন গাঙ্গুলি। তার মতে, স্পেন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তিগুলোকে সফলভাবে নিষ্ক্রিয় করে দিয়েছিল। সাবেক এই বিসিসিআই সভাপতি বলেন, ‘আমি পুরো বিশ্বকাপ দেখিনি। তবে সেমিফাইনাল ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ অনুসরণ করেছি। ফাইনালে আমার মনে হয়েছে, শুরু থেকেই স্পেন আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেয়নি। কৌশলগত দিক থেকে স্পেন অনেক বেশি প্রস্তুত ছিল।’

এই পরাজয়ের পর অনেকেই প্রশ্ন করছেন, আর্জেন্টিনার জার্সিতে এটাই মেসির শেষ ম্যাচ কি না! তবে এই মহাতারকা সে প্রসঙ্গে এখনও কিছু বলছেন না। কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এবং মেটলাইফে ফাইনালে ওঠাটাই আর্জেন্টিনার সাফল্য বিবেচনায় যথেষ্ট বলে মনে করেন গাঙ্গুলি, ‘ফাইনালে ওঠাটাই আর্জেন্টিনার জন্য বড় সাফল্য। কিন্তু ফুটবলে একটি দল জিতবে, আরেকটি দল হারবে– এটাই এই খেলার স্বাভাবিক নিয়ম।’

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত