সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে ডেনমার্ক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে ডেনমার্ক

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। বিশেষ করে ই-হেলথ, ডায়াবেটিস ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। পরে ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানায়।

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন, ই-হেলথ ব্যবস্থা শক্তিশালী করা এবং দুই দেশের অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে আরও দক্ষ ই-হেলথ ব্যবস্থা গড়ে তুলতে ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য খাতে সহযোগিতার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেন ডেনমার্কের রাষ্ট্রদূত। এগুলো হলো—ডায়াবেটিসের চিকিৎসা ও ব্যবস্থাপনা, নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন এবং জাতীয় খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো।

এর পাশাপাশি এএমআর মোকাবিলায় সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। জনস্বাস্থ্যের জন্য নিরাপদ পানি সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ।

বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে ডেনমার্ক দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাড়তে থাকা লবণাক্ততার প্রভাব এবং এর কারণে নারীদের স্বাস্থ্যের ওপর তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি উঠে আসে।

এদিকে ঢাকার সায়েদাবাদ পানি শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পে ৩০ কোটি ইউরো অর্থায়নে অংশ নিচ্ছে ডেনমার্ক। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার ৭০ থেকে ৯০ লাখ মানুষের নিরাপদ পানি সরবরাহে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

বৈঠকে স্বাস্থ্য খাতে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে নিয়মিত সমন্বয়ের বিষয়ে একমত হয় দুই পক্ষ।

স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে বাংলাদেশ-ডেনমার্ক অংশীদারিত্ব আরও কার্যকর করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত