সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এসপি কার্যালয়ের পরিত্যক্ত ঘরে জুয়ার আসর, গ্রেফতার ৪ পুলিশ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসপি কার্যালয়ের পরিত্যক্ত ঘরে জুয়ার আসর, গ্রেফতার ৪ পুলিশ

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়ার আসর বসিয়ে খেলছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খবর পেয়ে অভিযান চালিয়ে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় আরও দুজন পুলিশ সদস্য পালিয়ে যান।

মঙ্গলবার বিকেলে গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

গ্রেফতাররা হলেন—ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই শাহাদত জামান (৩৯)।

অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এএসআই মো. আতাউর রহমান (৪০) ও পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যান।

অভিযানে গিয়ে আঙুল ভাঙল এএসপির

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় এসপি কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশে পরিত্যক্ত টিনশেড ঘরে পুলিশ সদস্যদের জুয়া খেলার খবর পায় সদর থানা পুলিশ।

পরে রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কিতে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া করে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।

টাকা, জুয়ার সরঞ্জাম ও মোটরসাইকেল উদ্ধার

অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতার পুলিশ সদস্যদের কাছ থেকে একাধিক স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলের পাশ থেকে চারটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. লিখন হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, গ্রেফতার পুলিশ সদস্যরা ফৌজদারি অপরাধ করেছেন এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত