
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ১৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গত ১৬ ই মে ২০২৬ ইং “দৈনিক নিউজ অব বাংলাদেশ” অনলাইন পত্রিকায় মিরপুর সহকারী কমিশনার ( ভূমি) অফিসের কোটিপতি সার্ভেয়ার কামাল হোসেনের বিপুল সম্পদের উৎস কি” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মিরপুর সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার কামাল হোসেন। প্রতিবাদ লিপিতে সার্ভেয়ার কামাল হোসেন উল্লেখ করেন ১৬ই মে ২০২৬ ইং উল্লেখিত শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে তাকে ও তার পরিবারের সদস্য এবং মিরপুরে সহকারী কমিশনার ভূমি অফিস জড়িয়ে যে সমস্ত কথা লেখা হয়েছে তা আদৌ সত্য নয় মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর । তাই আবারও এর প্রতিবাদ জানাই।
প্রতিবাদ লিপিতে আরো উল্লেখ করেন তিনি কোন ঘুষ -দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড ও অন্যায় কাজের সাথে জড়িত নন । এর সাথে প্রতিবাদটিতে আরো উল্লেখ করা হয়েছে কোটি কোটি টাকার সম্পদ গাড়ি-বাড়ির, জমি সহ যে সমস্ত কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা , কাল্পনিক কল্পকাহিনী। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর সমাজে আমার এবং আমার পরিবারের মান-সম্মান ব্যাপক ক্ষুন্ন হয়েছে তাই প্রকাশিত সংবাদটির প্রতিবাদ ও নিন্দা জানাই । প্রতিবাদ লিপিতে সার্ভেয়ার কামাল হোসেন উল্লেখ করেছেন তিনি সরকারি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন এবং ভূমি অফিসে আগত লোকজনকে সেবা দিচ্ছেন আন্তরিকতার সাথে ।
প্রতিবাদ সার্ভেয়ার কামাল হোসেন আরো উল্লেখ করেন প্রতিহিংসা পরায়ণ কুচক্রী মহল সমাজে তাকে ও তার পরিবারের সদস্য এবং মিরপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা কর্মচারীদের হেয় প্রতিপন্ন এবং অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে সংবাদপত্রের মিথ্যা তথ্য সরবরাহ করে এহেন কর্মকাণ্ড করছে অহরহ। মিরপুর সহকারী কমিশনার ( ভূমি )অফিস সম্পূর্ণ দালাল সিন্ডিকেট মুক্ত বলে প্রতিবাদে উল্লেখ করেন। তাই ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্যের ভিত্তিতে কর্তব্যরত সংবাদ কর্মীদের সংবাদ প্রকাশের ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সার্ভেয়ার কামাল হোসেন। অবশেষে গত ১৬ মে ২০২৬ ইংরেজি তারিখে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত