
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইসলামাবাদ প্রশাসন জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ওয়ার্ডে থাকা নবজাতকদের দ্রুত আইসিইউতে নেওয়া হয়।
পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, আগুন লাগার সময় ওয়ার্ডটিতে ১৫ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘিরে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এত অল্প বয়সী নবজাতকদের নিরাপদে সরিয়ে নিতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ডন

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত