সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মায়ের কথার পরই ইনস্টাগ্রামে জেন্ডায়া, জন্মদিনে শৈশবের ছবি পোস্ট

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মায়ের কথার পরই ইনস্টাগ্রামে জেন্ডায়া, জন্মদিনে শৈশবের ছবি পোস্ট

হলিউড অভিনেত্রী জেন্ডায়ার ৩০তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন রহস্য। জন্মদিনে মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে আছেন বলে জানিয়েছিলেন তার মা ক্লেয়ার স্টোয়ারমার। কিন্তু মায়ের সেই মন্তব্যের কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে হাজির হন জেন্ডায়া নিজেই।

গত ১ সেপ্টেম্বর ৩০ বছরে পা দেন ‘ডুন’খ্যাত এই অভিনেত্রী। বিশেষ দিনে মেয়ের শৈশবের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান ক্লেয়ার। একই সঙ্গে তিনি জানান, জেন্ডায়া বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন না। এমনকি নিজের পোস্ট মেয়ের চোখে পড়বে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

তবে মায়ের পোস্টের কিছুক্ষণ পরই সেই ধারণা যেন বদলে দেন জেন্ডায়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছোটবেলার একটি ছবি পোস্ট করে ভক্তদের জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান তিনি।

মেয়ের সঙ্গে যোগাযোগ অবশ্য ঠিকই রয়েছে বলে জানান ক্লেয়ার। জন্মদিনের পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেই ফেসটাইমে জেন্ডায়ার সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ৮ জুলাই ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেছিলেন জেন্ডায়া। ‘ডুন: পার্ট থ্রি’-এর ট্রেলার প্রকাশের পর সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর জন্মদিন উপলক্ষে আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হতে দেখা গেল তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও জনজীবন থেকে কিছুটা দূরে থাকার ইচ্ছা অবশ্য আগেও জানিয়েছিলেন জেন্ডায়া। চলতি বছরের শুরুতে ফানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টানা কাজ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছুদিন জনজীবনের ব্যস্ততা থেকে বিরতি নিতে চান। মজা করে জানান, কিছুদিন তাকে হয়তো কমই দেখা যাবে।

তবে কাজ থেকে দীর্ঘ বিরতিতে থাকাও তার জন্য সহজ নয়। কয়েক মাস পর ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, দীর্ঘ সময় কাজ ছাড়া থাকলে তিনি অস্থির হয়ে পড়েন। এমনকি বিরতি শেষ হওয়ার আগেই নতুন কাজ খুঁজতে শুরু করেন বলেও জানান তিনি।

সব মিলিয়ে মায়ের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেন্ডায়ার পুরোপুরি সরে যাওয়ার ইঙ্গিত মিললেও জন্মদিনের পোস্টে দেখা গেল ভিন্ন চিত্র। নিয়মিত না হলেও বিশেষ মুহূর্তে ভক্তদের সঙ্গে যোগাযোগের দরজা যে এখনো খোলা রাখছেন, ৩০তম জন্মদিনে তার ইনস্টাগ্রাম পোস্ট যেন সেই বার্তাই দিল।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত