সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি দুই সুবিধা পাবেন এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি দুই সুবিধা পাবেন এমপিও শিক্ষকরা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে দুটি বাড়তি সুবিধা পাবেন। সুবিধা দুটি এরই মধ্যে তাদের বেতনের সঙ্গে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্র জানায়, জুলাই মাসের বেতনের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং সাড়ে ৭ শতাংশ বাড়তি ভাড়া যুক্ত হবে। অর্থাৎ জুন মাসে তারা যে বেতন পেয়েছেন, তার চেয়ে ৫ শতাংশ বেশি বেতন পাবেন।

একই সঙ্গে জুন মাসের সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়ার সঙ্গে জুলাই মাস থেকে আরও সাড়ে ৭ শতাংশ যুক্ত হবে। অর্থাৎ জুলাই মাস থেকে শিক্ষকরা মূল বেতনের ১৫ শতাংশ করে বাড়ি ভাড়া পাবেন।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং বাড়িভাড়া ভাতার অতিরিক্ত অর্থ পাবেন শিক্ষক-কর্মচারীরা।

এদিকে স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট করতে হবে। সম্প্রতি মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন।

এতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিল করা তথ্য অনুসারে এমপিও-এর অর্থ ইএফতে শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়। শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফতে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য দেওয়া বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক/কর্মচারী অতিরিক্ত অর্থ প্রাপ্ত হলে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।

নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমতাবস্থায়, আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত