সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

জেলা প্রতিনিধি   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

কুমিল্লার দেবিদ্বারে জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছেন তার ছেলে।

শনিবার (১৬ মে) দেবিদ্বার পৌরসভার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছেনু মিয়া ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনার পর তার বড় ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) গা ঢাকা দিয়েছেন।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাতক রাসেল একজন মাদকসেবী। তিনি প্রায়শই মাদকের টাকার জন্য তার বাবার গায়ে হাত তুলতেন। সম্প্রতি ছেনু মিয়া রাসেলকে না জানিয়ে তাঁর একটি জমি বিক্রি করেন। রাসেল সেই খবর জেনে যান।

শনিবার দুপুরে রাসেল জমি বিক্রির টাকার ভাগ দেওয়ার জন্য তার বাবাকে চাপ দেন। এ সময় বাবা-ছেলের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল তার বাবাকে একটি লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আহত ছেনু মিয়াকে প্রথমে ঘরে রেখেই শুশ্রূষা করেন স্বজনরা। দুপুর দেড়টার দিকে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছেনু মিয়ার প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত রাসেল রোজগারের সব টাকা মাদকের পেছনেই ওড়াতেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এমনকি তার বাবাকেও কয়েকবার মারধর করেছেন। বাবাকে সবসময়ই টাকার জন্য চাপ দিতেন। টাকা না পেলেই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। ঘাতক রাসেল গা ঢাকা দিয়েছেন। আমরা তাকে আটকের চেষ্টা করছি।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত