সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল

চলন্ত মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় ঢাকার উত্তরা-মতিঝিল রুটে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় ২৬ মিনিট সার্ভিস বন্ধ রাখার পর যান্ত্রিক ত্রুটি মেরামত করে আবার চালু করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এতে উত্তরা-মতিঝিল রুটে মোট ২৬ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়। বর্তমানে মেট্রোরেল সার্ভিস স্বাভাবিক রয়েছে বলে জানান এমআরটি পুলিশের পরিদর্শক মো. মহসীন শেখ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত