সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, মিলল ৯০টি ভেপ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, মিলল ৯০টি ভেপ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৯০টি ই-সিগারেট (ভেপ), ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এদিন কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ তল্লাশি করে ৯০টি ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

এনবিআর সূত্রে জানা যায়, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য রয়েছে। একই বছরে দ্বিতীয়বার ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার তা জব্দ করা হয়।

অন্যদিকে, গত ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষের মতে, যাত্রীদের ব্যাগেজে ভেপ বহনের ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা হিসেবে দেখা দিচ্ছে। এ ধরনের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। বিমানবন্দর দিয়ে অবৈধ পণ্য আনা-নেওয়া প্রতিরোধে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত