সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

লার্নার লাইসেন্সে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব নিয়ম, জানাল বিআরটিএ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লার্নার লাইসেন্সে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব নিয়ম, জানাল বিআরটিএ

ফাইল ছবি

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান চালকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।

শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, শিক্ষানবিশ বা লার্নার (Learner) লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় মোটরযান চালাতে পারবেন। এ ক্ষেত্রে গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষানবিশ চালক প্রশিক্ষণের জন্য সড়কে গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন লিখে রাখতে হবে অথবা এ চিহ্নসংবলিত বোর্ড ঝুলিয়ে দিতে হবে।

এই ‘L’ চিহ্নের মাধ্যমে অন্য যানবাহনের চালকরা সহজেই বুঝতে পারবেন যে গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারবেন।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে শিক্ষানবিশ চালকসহ সব মোটরযান চালককে বিআরটিএর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত