সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ভারতে চলন্ত ট্রেনের চার বগিতে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে চলন্ত ট্রেনের চার বগিতে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা

ভারতের পাঞ্জাব রাজ্যে অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সরাই বানজারা রেলস্টেশনের কাছে এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পর পঞ্চম বগিতে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি বগিতে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার ভিডিওতে ট্রেনের কয়েকটি বগি থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

জানা গেছে, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটিতে বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুন লাগে। স্টেশনটি একটি গ্রামের পাশে অবস্থিত এবং রাজপুরা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত