সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ একসঙ্গে বিলে মাছ ধরতে গেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় তীব্র বজ্রপাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এতে তাঁদের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হন।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় মালঞ্চি ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত