সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার, ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার, ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

বরিশালের বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও প্যাথলজিস্টবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার মাধবপাশা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন মাধবপাশা বাজারের মেসার্স আন্নি ফার্মেসির মালিক তসলিমা আক্তার আন্নি এবং একই এলাকার পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের ম্যানেজার মো. সাব্বির সরদার।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরিশাল কার্যালয়ের একটি দল ছদ্মবেশে রোগী সেজে তসলিমা আক্তার আন্নির চেম্বারে যায়। সেখানে চিকিৎসাসেবা গ্রহণের সময় দেখা যায়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে মা ও শিশুবিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। এ ছাড়া তাঁর নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসাসেবা না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।

পরে একই এলাকার পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পরীক্ষাগারের পরিবেশ ও ব্যবস্থাপনাতেও যথাযথ মান বজায় রাখা হয়নি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাব্বির সরদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা আবাসিক চিকিৎসক ডা. তুর্য্য অধিকারী এবং বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আসমা উল হুসনা বলেন, বাবুগঞ্জ একটি ছোট উপজেলা হলেও এখানে কিছু অসাধু ব্যক্তি চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ভুয়া চিকিৎসক, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসাসেবার নামে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত