সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রহস্য উদঘাটনে মাঠে পিবিআই

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রহস্য উদঘাটনে মাঠে পিবিআই

গাজীপুরের টঙ্গীতে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার হোন্ডা রোডে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়।

তাহসিফের বন্ধু শাহারিয়ার জামান দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মোটরসাইকেলটি উদ্ধার করে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর তুরাগ নদী থেকে তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পিবিআই ঢাকা উত্তরের পরিদর্শক সাজেদুর রহমান মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাহসিফের মোটরসাইকেল উদ্ধারের পর ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত