সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নিয়ে মুখ খুলছে না সৌদি, রায়ের কপি চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নিয়ে মুখ খুলছে না সৌদি, রায়ের কপি চেয়েছে ঢাকা

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো কোনো নতুন তথ্য দেয়নি দেশটির সরকার। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ও আদালতের রায়ের বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো তথ্য দেয়নি। এ ঘটনায় আদালতের রায়ের কপি চাওয়া হয়েছে। সেটি পাওয়া গেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি, রাষ্ট্রদূতকে তলব

এর আগে, গত ১৫ অক্টোবর মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

চিঠিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত শাহেদের পরিবারকে অনুদান

সৌদি আরবে হুতি হামলায় নিহত শাহেদ আহম্মদের পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, পরিবারের প্রয়োজন অনুযায়ী সরকার আরও সহায়তা করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণ হারানো ১১ বাংলাদেশির মরদেহ এ পর্যন্ত দেশে পৌঁছেছে।

আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শামা ওবায়েদ ইসলাম বলেন, যুদ্ধের কারণে অনেক বাংলাদেশি সেখানে আটকা পড়েছেন। তাঁদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এসব ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সরকার কাজ করছে।

এ ছাড়া পরিস্থিতির কারণে যাঁরা আর সংশ্লিষ্ট দেশগুলোতে যেতে পারছেন না, তাঁদের দেশে কীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, তা নিয়েও কাজ চলছে।

সৌদি আরবের কারাগারে থাকা প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশির বিষয়েও সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত