সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

কুমিল্লায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, আহত বহু যাত্রী

জেলা প্রতিনিধি   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, আহত বহু যাত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাওটি স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

যাত্রীদের ভাষ্য, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। অন্য দিনের তুলনায় ট্রেনটির গতি বেশি ছিল বলে দাবি তাঁদের। নাওটি স্টেশন পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দে তিনটি বগি লাইনচ্যুত হয়। মুহূর্তেই ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শুরু হয় হুড়োহুড়ি।

এ সময় কয়েকজন যাত্রীর মাথা ফেটে যায়। কারও হাত-পা, আবার কারও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আতঙ্কে ট্রেন থেকে নামতে গিয়ে আরও কয়েকজন আহত হন।

যাত্রী নাহিদা আক্তার বলেন, ‘চলতি পথে হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। কয়েকজন পদপিষ্ট হয়। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।’

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তখনো জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে বলে জানান তিনি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত