Advertise with us

লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসে নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসে নতুন উপ-প্রেসসচিব বেনি রে হারমনি

ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে বেনি রে হারমনিকে নিয়োগ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন দায়িত্ব পাওয়ার কথা জানান হারমনি। ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হয়ে হোয়াইট হাউসের সংবাদ করার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের ছিল।

তবে হোয়াইট হাউসে নতুন দায়িত্ব পাওয়ার আগে বিতর্কেও জড়িয়েছিলেন হারমনি। দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন তিনি। এর জেরে ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে চাকরি থেকে পদত্যাগ করেন হারমনি।

সেই ঘটনার কিছুদিন পরই ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর জুলাইয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে কাজে ফেরার মাত্র এক মাসের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগের কারণ হিসেবে মাতৃত্বের সঙ্গে দায়িত্ব পালনের চাপের কথা জানিয়েছিলেন লেভিট। তিনি বলেছিলেন, দ্বিতীয়বার মা হওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

লেভিটের পদত্যাগের পরই তার স্থলাভিষিক্ত খুঁজতে শুরু করে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত সাবেক হোয়াইট হাউস সংবাদদাতা বেনি রে হারমনিকে উপ-প্রেসসচিবের দায়িত্ব দেওয়া হলো।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত