Advertise with us

ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

জেলা প্রতিনিধি   |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

সংঘর্ষের পর ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে যাচ্ছে।

দুর্ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত