সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে কার্গো বিমান, নিহত ৫

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে কার্গো বিমান, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজনের একটি কার্গো বিমান। রানওয়ের বাইরে গিয়ে কয়েকটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে অ্যামাজনের প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনায় পড়ে। বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে পাশের এলাকায় চলে যায় এবং একাধিক গাড়িতে আঘাত করে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। অপর দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে ৬০টির বেশি ফায়ার-রেসকিউ ইউনিট কাজ করে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির দুই পাইলটও দুর্ঘটনার পর কিছু সময় ককপিটে আটকে ছিলেন।

দুর্ঘটনার পর মিয়ামি বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে এবং বেশ কিছু ফ্লাইট বিলম্ব বা বাতিলের আশঙ্কা তৈরি হয়। পরে কয়েকটি রানওয়ে আবার চালু করা হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে। বিমানটি অ্যামাজনের হলেও পরিচালনা করছিল কার্গো এয়ারলাইন ২১ এয়ার। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে অ্যামাজনও।

এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত