সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা চালু

শ্রীলঙ্কা সরকার ৪০টি দেশের স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা চালু করেছে। দেশটির অভিবাসন ও প্রবাসন বিভাগ জানিয়েছে, নতুন এই নীতি ২০২৬ সালের ২৫ মে থেকে কার্যকর হয়েছে।

নতুন উদ্যোগের আওতায় নির্বাচিত দেশগুলোর নাগরিকরা অনলাইনের ইটিএ ব্যবস্থার মাধ্যমে ৩০ দিনের পর্যটক ভিসা বিনামূল্যে নিতে পারবেন।

ফ্রি ইটিএ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে ভিসা ফি মওকুফ করা হলেও, শ্রীলঙ্কায় প্রবেশের আগে সব বিদেশি নাগরিককে বাধ্যতামূলকভাবে ইটিএ নিতে হবে। এই নিয়ম মালদ্বীপ, সিশেলস ও সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, ২৫ মে ২০২৬-এর আগে যারা ইটিএ ফি পরিশোধ করেছেন, তারা কোনো অর্থ ফেরত পাবেন না।

বর্তমান নিয়ম অনুযায়ী, পর্যটকরা শ্রীলঙ্কায় সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন। তবে মালদ্বীপের নাগরিকরা ৯০ দিন পর্যন্ত থাকার সুযোগ পাবেন। এছাড়া ভিসার মেয়াদের মধ্যে দুইবার প্রবেশের সুবিধাও থাকবে।

যেসব পর্যটক ৩০ দিনের বেশি সময় থাকতে চান, তারা নির্ধারিত ফি দিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।

শ্রীলঙ্কা সরকার বলছে, পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে এবং বিদেশি পর্যটক আকর্ষণ বাড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত