সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরানের কেশম দ্বীপে নতুন হামলা, স্বীকার করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের কেশম দ্বীপে নতুন হামলা, স্বীকার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে নতুন করে হামলা চালানোর কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে মার্কিন বাহিনী সীমিত হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের নতুন একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা মার্কিন বাহিনী মাত্র পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে ধ্বংস করেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করে। হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে ইরানের আকাশ প্রতিরক্ষাবাহিনী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সেন্টকম জানিয়েছে, পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হয়েছে—এমন খবর প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ ধরনের ভিত্তিহীন প্রচার যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চাওয়া পক্ষগুলোর স্বার্থ রক্ষা করে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে কাতার।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ধাক্কার পর ট্রাম্পের নতুন হামলার ঘোষণা এলো। নির্বাচনের ফলাফলের জন্য তিনি ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।

এদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী—এমন খবর প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

সূত্র: আল-জাজিরা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত