সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশের গাড়ি থেকে পালাল পিচ্চি রাজা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশের গাড়ি থেকে পালাল পিচ্চি রাজা

ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়েছেন বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০)।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল এলাকার ময়লার ভাগাড়ের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, মামলার শুনানি ও হাজিরার জন্য রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

পথে রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। আসামিবাহী গাড়িটি বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এক এসআই তাকে শৌচাগারে যাওয়ার জন্য গাড়ি থেকে নামান। এ সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান তিনি।

পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ। রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।

রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে আনার পথে একজন বন্দি পালিয়ে গেছেন। ওই বন্দি টয়লেটে যাওয়ার জন্য চিৎকার-চেঁচামেচি করছিলেন। পরে তাকে টয়লেটে যাওয়ার জন্য নিচে নামানো হলে তিনি পালিয়ে যান।

তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাজা ওরফে পিচ্চি রাজাকে পুলিশ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি পালিয়ে গেছেন। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত