সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডাকোটা জনসন

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডাকোটা জনসন

ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা প্রসঙ্গে মুখ খুলেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কাউকে প্রকাশ্যে দেখা গেলেই কিংবা কারও সঙ্গে ছবি প্রকাশিত হলেই প্রেমের গুঞ্জন শুরু হয় বলে জানিয়েছেন তিনি। তবে প্রতিটি গুঞ্জনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না অভিনেত্রী।

সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে ডাকোটা বলেন, নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতে গেলেও কখনো কখনো সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’—এমন খবর হিসেবে প্রকাশ করা হয়।

ডাকোটার মতে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জন সত্য না মিথ্যা, তা প্রমাণ করতে গেলে বরং বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। তাই মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটাই বিশ্বাস করুক—এমন অবস্থান নিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, তাকে নিয়ে প্রতিদিনই ইন্টারনেটে নানা ধরনের খবর প্রকাশিত হয়। এর কিছু সত্য হলেও অনেক খবরই সত্য নয়। প্রতিটি খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার মতো সময় বা আগ্রহ তার নেই। নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই মনোযোগ দিতে চান তিনি।

অনলাইনে তাকে নিয়ে গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে ডাকোটার পরামর্শ, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’

এদিকে সম্প্রতি ডাকোটা জনসন ও র‍্যাপার মেশিন গান কেলি (এমজিকে)কে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ আলোচনা শুরু হয়।

এরপর ‘পিপল’-এর এক প্রতিবেদনে একটি সূত্রের বরাতে দাবি করা হয়, ডাকোটা ও এমজিকে কয়েক মাস ধরে গোপনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের আগে থেকেই পরিচয় ছিল এবং ওই অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে বলেও দাবি করেছে সূত্রটি।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, ডাকোটা ও এমজিকে শুরুতে বন্ধু হিসেবেই যোগাযোগ রাখতেন। পরে নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ অব্যাহত থাকে। সম্প্রতি তারা একসঙ্গে আরও বেশি সময় কাটাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

তবে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি ডাকোটা জনসন নিজে নিশ্চিত করেননি। বরং ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনো ধরনের গুঞ্জনে প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থানই জানিয়েছেন তিনি।

এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে আগ্রহী নন ডাকোটা।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত