
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে

আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনও শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন করা হবে।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না জানিয়ে মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না। জনগণ যেন নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত