সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রী

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন শোরমিলা খাতুন (২৩) নামে এক কলেজছাত্রী।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের যদুবয়রা সংযোগ সেতু থেকে নদীতে ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কলেজছাত্রী শোরমিলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তাকে সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ কলেজ ব্যাগ সেতুর ওপর রেখে তিনি নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের নম্বরে যোগাযোগ করা হয় এবং ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি শুরু করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শোরমিলার স্বামী আশিকুর রহমান বলেন, ‘সকালে আমাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে অভিমান নিয়েই পরীক্ষা দিতে চলে যায়। পরবর্তীতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি জানতে পারি।’

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘সেতু থেকে এক কলেজছাত্রী গড়াই নদীতে ঝাঁপ দিয়েছে এমন খবর পেয়ে ছুটে আসি। খুলনার ডুবুরি দলকে জানানো হয়েছে, তারা এসে উদ্ধার অভিযান শুরু করবে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধারে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।’

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত