সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, কেপ ভার্দেতে নিহত ২৫

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, কেপ ভার্দেতে নিহত ২৫

আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার রাতে চা দাস কালদেইরাস এলাকা থেকে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩২ জন আরোহী ছিলেন।

দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত