সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আমেজ, স্কুলে টানা ১০ দিন বন্ধ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আমেজ, স্কুলে টানা ১০ দিন বন্ধ

এআই জেনারেটেড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচি ভিন্ন।

২০২৬ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

কলেজে ছুটি ১৮ থেকে ২৯ অক্টোবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ে দুর্গাপূজা, বিজয়া দশমী ও লক্ষ্মীপূজাসহ বিভিন্ন উপলক্ষে ছুটি থাকবে।

ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও দীর্ঘ বিরতি পেতে পারেন। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটির পরিধি বাড়বে।

মাদরাসায় তিন দিনের ছুটি

সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি পাবেন।

সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ছুটি নির্ধারণ করবে কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দুর্গাপূজার ছুটির কোনো অভিন্ন সময়সূচি নেই। নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় ছুটি নির্ধারণ করে। ফলে একেক বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়কাল ভিন্ন হতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত