সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় তেলের দাম ১০৮ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা ও সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।

ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য ১.০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩.৪৫ ডলারে লেনদেন হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা বাড়ায় দীর্ঘমেয়াদে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই আন্তর্জাতিক বেঞ্চমার্কের দামই টানা এক সপ্তাহ ১০০ ডলারের ওপরে থাকার পথে রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উভয় বেঞ্চমার্কের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে তেলের স্বাভাবিক সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাই তেলের দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত