সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বিসিটিআই’র ৬ টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন , গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর দেওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিটিআই’র ৬ টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন ,  গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর দেওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

 

 

গণমাধ্যমে নৈতিকতার উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন । বিসিটিআই এর ৬টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আজ ৫ এপ্রিল ২০২৬ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর ৬টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এই সময়ে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ফলে এগুলোর ওপর নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, “মানুষ স্বভাবতই অন্যের কথা শুনতে, বুঝতে এবং বিশ্বাস করতে চায়। এই বিশ্বাসকে কেন্দ্র করে সমাজে প্রভাবশালী ব্যক্তিরা মানুষের চিন্তাকে প্রভাবিত করতে পারেন, যা একদিকে যেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারে, অন্যদিকে এর অপব্যবহারের ঝুঁকিও রয়েছে।”

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম, চলচ্চিত্র ও সৃষ্টিশীল খাতে যারা কাজ করেন, তাদের ওপর বর্তমানে বড়ো দায়িত্ব রয়েছে। নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অনুসরণ না করলে এই শক্তিশালী মাধ্যম সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, সরকার ভবিষ্যতে সৃষ্টিশীল ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।

চলচ্চিত্রের প্রভাব সম্পর্কে মন্ত্রী বলেন, চলচ্চিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম যা মানুষকে হাসাতে, কাঁদাতে এবং গভীরভাবে প্রভাবিত করতে পারে। এই শক্তিকে মানবতা ও সভ্যতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান ।

উদ্বোধনী বক্তব্যে তিনি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মানদণ্ড ও দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেয়ার দিক নির্দেশনার মাধ্যমে উপদেশ দেন।

অনুষ্ঠান মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, বিসিটিআই এর নির্বাহী পরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত