সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমা‌নের সঙ্গে জাপানের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক সংস্কার, বিদেশি বিনিয়োগের পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন, ডিজিটাল ব্যাংকিং এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মিৎসুই অ্যান্ড কোং-এর ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের আর্থিক খাতে বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক ভূমিকা পালন করছে। প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় এসব উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর সহায়তা দেওয়া হবে।

গভর্নর বলেন, নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার বিকাশে গঠনমূলক যেকোনো উদ্যোগকে বিদ্যমান নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।

বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করা, আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সংলাপ দেশের আর্থিক খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং আধুনিক আর্থিক সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত