সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা

ডেস্ক রির্পোট   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা

শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘রকস্টার’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমার প্রথম এন্ট্রি দৃশ্যে দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমায় নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন মিথিলা। সেখানে বড় পর্দায় নিজেকে প্রথমবার দেখার অভিজ্ঞতা এবং দর্শকদের ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।

মিথিলা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন।’

দর্শকদের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

দর্শকদের এমন গ্রহণযোগ্যতায় মুগ্ধ এই নবাগত অভিনেত্রী। নিজের অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’

প্রেক্ষাগৃহে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন মিথিলা। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত