সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

প্রাথমিক বৃত্তিতে বাড়ল টাকা, ট্যালেন্টপুলে মাসে ৩০০

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাথমিক বৃত্তিতে বাড়ল টাকা, ট্যালেন্টপুলে মাসে ৩০০

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নতুন হার ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর কার্যকর থাকবে।

নতুন নিয়মে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবে। এর পাশাপাশি উভয় শ্রেণির শিক্ষার্থীদের বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে।

গত ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর এ হারে বৃত্তি দেওয়া হবে।

বৃত্তি পেতে যেসব শর্ত

বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি সদাচরণ ও সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখাও বাধ্যতামূলক।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।

টাকা যাবে ব্যাংক হিসাবে

বৃত্তির অর্থ জিটুপি (G2P) বা ইএফটি (EFT) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এজন্য অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নামে হিসাব খুলতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃত্তির জন্য বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন অর্থাৎ প্রতিবছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।

এদিকে প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধন, বাতিল কিংবা প্রয়োজন অনুযায়ী পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে থাকবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত