
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝাংঝৌ শহরের ঝাংপু কাউন্টির উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি।
ফুচিয়ান প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে টাইফুনটি স্থলভাগে আছড়ে পড়ে। এ সময় এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার।
এর আগে গত ২৮ আগস্ট পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে ‘সাউতেল’। পরে এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার তৃতীয়বারের মতো স্থলভাগে প্রবেশ করে।
টাইফুনের প্রভাবে ফুচিয়ানসহ চীনের উপকূলীয় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের আশঙ্কা করা হচ্ছে। এতে জনজীবন ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: জিনহুয়া

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত