সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১, আহত ২৭

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুরস্কে পর্যটকবাহী বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাস ও একটি টো ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ১১ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানিসার গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। পরে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং এর পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল নীল রঙের বডি ব্যাগ। দুর্ঘটনায় উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত উদ্ধারকাজে টো ট্রাক ব্যবহার করা হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহতরা তুরস্কের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান। তিনি জানান, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর সড়কে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এসেছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত