সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

জিবুতির উপকূলে ভয়াবহ নৌকাডুবি, নিহত ১৩৯, নিখোঁজ ৮৪

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিবুতির উপকূলে ভয়াবহ নৌকাডুবি, নিহত ১৩৯, নিখোঁজ ৮৪

জীবিকার সন্ধানে ইয়েমেন যাওয়ার পথে ভয়াবহ নৌকাডুবির শিকার হয়েছেন অভিবাসীরা। জিবুতির উপকূলে এ দুর্ঘটনায় অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

রোববার এক বিবৃতিতে আইওএম জানায়, বৃহস্পতিবার রাতে জিবুতির পূর্ব উপকূলে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। শুক্রবার ভোর হওয়ার আগেই এ দুর্ঘটনা ঘটে।

নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি যাত্রী প্রাণে বেঁচে যান। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতির কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার তৎপরতা অব্যাহত

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক জানান, সংস্থাটির কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থলে জরুরি সহায়তা দিচ্ছেন। বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, নিহতের যে সংখ্যা জানানো হয়েছে, তা জিবুতির কর্তৃপক্ষের দাফন করা ব্যক্তিদের হিসাবের ভিত্তিতে নির্ধারিত। অভিবাসীদের কেউ কেউ নিজেরাই মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ মরদেহগুলোর পরিচয় ও সংখ্যা যাচাই করার পর সেগুলো সরকারি হিসাবের অন্তর্ভুক্ত হতে পারে।

ঝুঁকি নিয়েও থামছে না অভিবাসীদের যাত্রা

আইওএমের তথ্য অনুযায়ী, উন্নত অর্থনৈতিক সুযোগ ও নিরাপদ জীবনের আশায় আফ্রিকার হর্ন অঞ্চলের বহু মানুষ জিবুতি থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। এ পথে তাঁদের পাড়ি দিতে হয় বাব আল-মান্দেব প্রণালি। এর সবচেয়ে সংকীর্ণ অংশে জিবুতি ও ইয়েমেনের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

তবে এ সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। আঞ্চলিক অস্থিতিশীলতা ও ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হলেও অভিবাসীদের যাত্রা অব্যাহত রয়েছে।

আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের আগমন নথিভুক্ত করেছে সংস্থাটি। গত বছর এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছিলেন পাঁচ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তাঁরা নিখোঁজ রয়েছেন।

জিবুতির উপকূলে সর্বশেষ এ নৌকাডুবি আফ্রিকা থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় অঞ্চলে যাওয়ার পথে অভিবাসীদের প্রাণহানির ভয়াবহ ঝুঁকিকে আবারও সামনে এনেছে।

সূত্র: আলজাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত