সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তারাপীঠ থানার পাশে অবস্থিত ওই হোটেলে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে হোটেলের ভেতরে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হয়। উদ্ধার অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোটেলের ফাইবারের তৈরি ইন্টেরিয়রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহুতল ভবনটির একটি তলায় থাকা হোটেলের রিসেপশন থেকে আগুনের সূত্রপাত হয়। হোটেলের কর্মীরা প্রথমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সুইচে আগুনের ঝলকানি দেখতে পান। তাদের অভিযোগ, আগুন লাগার পরও হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠেনি।

আগুন ছড়িয়ে পড়ার পর হোটেলজুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যালকনি দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ পাশের গাছ বেয়ে নিচে নামারও চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

এদিকে শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে এ সময় তারাপীঠে বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ছাড়াও ভারতের অন্যান্য রাজ্য থেকেও বহু পুণ্যার্থী সেখানে এসেছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত