Advertise with us
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর প্রস্তুতি শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর প্রস্তুতি শুরু করেছে

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্ট সব দপ্তর প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্তকরণে ব্যবহৃত ৬ লাখ জিন এক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।

এ সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে বলেও নিশ্চিত করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিএনপির প্রতিশ্রুত নির্বাচনী ইশতেহার অনুযায়ী গণপরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা আনা, সমন্বিত ও স্মার্ট ব্যবস্থাপনা এবং বাস রুট রেশনালাইজেশন এর অংশ হিসেবে রাজধানী ঢাকার সব বাস রুটকে অল্প কয়েকটি রুটে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার।

গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকারের বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা আছে এবং প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য এ ধরনের স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি সিস্টেম চালু করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬-শিরোনামে নীতিমালার খসড়াটি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পর্যালোচনা করা হচ্ছে। রাজধানীর মিরপুরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) নিয়মের আওতায় আনতে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রথম ধাপে আজ (মঙ্গলবার) ২০২ জন হকারকে এ পরিচয়পত্র দেওয়া হয়েছে।

এ সময় ফুটপাত ও সড়ক ছেড়ে হকারদের নিজ দায়িত্বে দ্রুত নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয় বলেও জানান তিনি।

এছাড়া ডা. জাহেদ উর রহমান জানান, গুরুত্বপূর্ণ ৫টি বিমানবন্দর ও ৪টি রেলওয়ে স্টেশনে ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী রুটে মোট চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক সংযোগ স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসিসিপিএলসি) এর মোট সক্ষমতা ৭ দশমিক ৫ জিবিপিএস থেকে বেড়ে প্রায় ৭২২০ জিবিপিএস হয়েছে।

নতুন ইন্টারনেট সংযোগের বিষয়ে তিনি আরও জানান, দেশের সব জেলায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট (জিপিওএন) এর ৩ হাজার ৮০২টি নতুন সংযোগ এরইমধ্যে স্থাপন করা হয়েছে। গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং এজি সেবা দিতে নেটওয়ার্ক আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪০টি নতুন বিটিএস সাইট চালু হয়েছে।

শেষে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত