সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বড় ব্যবধানে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বড় ব্যবধানে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১৮৩টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২৮ হাজার ৭১৫ ভোট বেশি পেয়েছেন।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়া অন্য তিনজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি নির্বাচন অনুসন্ধান কমিটি এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের থাকার কথা ছিল।

উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত