সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

টিস্যু পেপারে ‘বোমা’ লেখা, মাঝআকাশে গতিপথ বদলে জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিস্যু পেপারে ‘বোমা’ লেখা, মাঝআকাশে গতিপথ বদলে জরুরি অবতরণ

বিমানে বোমা হামলার হুমকি! আর সেই হুমকি লেখা ছিল একটি টিস্যু পেপারে। বার্তাটি পাওয়ার পর মাঝআকাশেই গতিপথ বদলে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।

সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী ফ্লাইটটির এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা বার্তাটি দেখতে পান। বিষয়টি জানাজানি হওয়ার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে নেওয়া হয়।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে।

আহমেদাবাদ পুলিশের ‘জি’ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানে বোমাসংক্রান্ত লিখিত বার্তা পাওয়ার পর পাইলটরা নিরাপত্তার স্বার্থে বিমানটির গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

বিমান অবতরণের পর নিরাপত্তারক্ষী সংস্থাগুলো পুরো বিমানে ব্যাপক তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ফ্লাইটে থাকা ৩২ জন যাত্রীই নিরাপদ আছেন। তাঁদের আপাতত আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল-২-এ রাখা হয়েছে।

এদিকে টিস্যু পেপারে ‘বোমা’ লেখা বার্তাটি কে বা কারা লিখেছে এবং কীভাবে সেটি বিমানে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: মিন্ট

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত