সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের তোপের মুখে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। ঘাসের পিচে অজি ব্যাটারদের একপ্রকার কোণঠাসা করে রেখেছেন টাইগার পেসাররা। এতে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্ন বিরতির পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি কিছুটা স্বস্তি এনে দিলেও সেই জুটি ভেঙে আবারও অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ।

ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ক্যারিকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে স্টাম্পে আঘাত করেন ক্যারি। ১৯ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৫৫ রানের জুটি।

এরপর থিতু হতে পারেননি বো ওয়েবস্টারও। তাসকিন আহমেদের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হন তিনি। ১০ বলে ১২ রান করেন ওয়েবস্টার। ৩৯ ওভার শেষে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।

এরপরই তৃতীয় আঘাত হানেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়া হারায় সপ্তম উইকেট। ১৭৬ রানের মাথায় মিশেল স্টার্ককে ফিরিয়ে দেন হাসান। এতে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা।

এর আগে নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসানের সুইং ও বাউন্সে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ১২তম ওভারে জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। ২৩ রানে ফেরেন এই ওপেনার।

দুই ওভার পর আরেক ওপেনার ট্রাভিস হেডকেও বোল্ড করেন হাসান। ২২ রান করে সাজঘরের পথ ধরেন হেড। এরপর মার্নাস লাবুশেনকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান এবাদত। মাত্র ১ রান করে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন লাবুশেন।

এর মাঝে অবশ্য জীবন পেয়েছিলেন স্টিভেন স্মিথ। এবাদতের বলে তৃতীয় স্লিপে তাঁর ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম।

অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়ে ক্যামেরন গ্রিনের বিদায়ে। তাসকিনের ওভারের শুরুতে ছক্কা হাঁকানোর পর একই ওভারের শেষ বলে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন গ্রিন। ১৩ বলে ১৩ রান করেন তিনি।

মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিরতির পর স্মিথ-ক্যারির জুটিতে স্বাগতিকরা কিছুটা ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের পেসাররা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত