
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

সৌদি আরবের জেদ্দায় নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি। সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা ও প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন সমিতির নেতারা।
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে হারুনুর রশিদ আজাদের আগমন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ আজাদ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সৌদি–বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আবদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, ইউছুফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা, প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ এলাকার উন্নয়ন ও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন সমিতির নেতারা।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত