সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বিচারক ও আইনজীবীদের পোশাকের বিষয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিচারক ও আইনজীবীদের পোশাকের বিষয়ে নতুন নির্দেশনা

বাংলাদেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, মামলা পরিচালনার সময় আর কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক আর থাকছে না ।

দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মামলা পরিচালনার সময় আর কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক থাকছে না।

সোমবার প্রধান বিচারপতির আদেশে হাই কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট, ক্ষেত্রভেদে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড পরিধান করবেন ,তবে গাউন পরা বাধ্যতামূলক নয়।

এছাড়া অন্যদিকে আইনজীবীদের ক্ষেত্রেও একই ধরনের শিথিলতা আনা হয়েছে। তারা সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে পারবেন, তবে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা থাকবে না।

নতুন এই নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত